মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      ● নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান      
দেশজুড়ে
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:২৪ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও দেশীয় তৈরি চোলাইমদসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি মাসের গত তিন দিনে (৪, ৫ ও ৬ অক্টোবর) মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে এ তথ্য  নিশ্চিত করেছেন নগর পুলশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনি জানান, মঙ্গলবার কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরাফাত (১৯) নামে এক তরুণকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৮০ টাকা অর্থদণ্ড দেন।

একই দিন সকালে মতিহার থানার বাজে কাজলা (সাকোপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট রনি (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়াও রাজপাড়া থানা পুলিশ বেতিয়াপাড়া সুইপার কলোনি এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতলে মোট ৪ লিটার ১৭০ গ্রাম দেশীয় তৈরি চোলাইমদ বিশাল বাবু (১৯) ও সজল কুমার (২২) নামে দুজনকে গ্রেপ্তার করে।

এর আগে শাহমখদুম, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০৯টি ট্যাপেন্টাডল ও ছয়টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় আটজনে।

এদিকে, নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন অপরাধে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত তিনজন, মাদক মামলায় ছয়জন এবং অন্যান্য মামলায় পাঁচজন রয়েছেন। তবে এ ১৪ জনের তালিকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার আটজন অন্তর্ভুক্ত কি না, তা পুলিশের দেওয়া তথ্যে স্পষ্ট করা হয়নি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   পুলিশ   অভিযান   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close