চলতি অক্টোবরের প্রথম পাঁচ দিনেই দেশে ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার বা ৫১ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ৫ অক্টোবর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০৯ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবরের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৫১৩ মিলিয়ন ডলার। ২০২৫ সালের একই সময়ে দেশে এসেছিল ৪২২ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাঁচ দিনের রেমিট্যান্স বেড়েছে ৯১ মিলিয়ন ডলার। এ সময়ে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৪ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১০৪ মিলিয়ন বা ৯ দশমিক ১০৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৮ হাজার ৮ মিলিয়ন বা ৮ দশমিক ৮ বিলিয়ন ডলার।
সে হিসাবে এক বছরের ব্যবধানে অর্থবছরের প্রথম দিকের এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৭ শতাংশ। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধিকে দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও অর্থনৈতিক কার্যক্রমের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, রেমিট্যান্সের এ প্রবাহ অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনীতিতেও এর সুফল মিলতে পারে।
কেকে/এআই