মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
দেশজুড়ে
ওজনে কারচুপি : ফুলবাড়িয়ায় পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গ্রাহককে পেট্রোল, ডিজেল ওজনে কারচুপির দায়ে মিলেনিয়াম ফিলিং স্টেশন লিমিটেডের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে পাম্পে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  অভিযানে ফুলবাড়িয়া থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রাহককে পেট্রোল, ডিজেল ওজন ও পরিমাপে কম দেওয়ায় মিলেনিয়াম ফিলিং স্টেশন লিমিটেডে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটি ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

শেখ তাকী তাজওয়ার বলেন, ‘ওজন ও পরিমাপের ক্ষেত্রে অনিয়মের দায়ে পাম্পটির স্বত্বাধিকারীকে আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফুলবাড়িয়া   পাম্প   মালিক   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close