মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
দেশজুড়ে
দোকানের ক্যাশ বাক্স থেকে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:৫৮ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

টাকা রাখতে গিয়ে আঁতকে উঠলেন দোকানদার—ক্যাশ বাক্সে কুণ্ডলী পাকিয়ে বসে আছে মারাত্মক বিষধর সবুজ ফণিমনসা সাপ। চা পানের আড্ডায় মুহূর্তেই নেমে এলো চরম আতঙ্ক, ছোট দোকানটিতে তৈরি হলো থমথমে পরিবেশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় শ্রীমঙ্গল নতুন বাজারের ব্যবসায়ী বকুল পালের চায়ের দোকানে ঘটে এ চাঞ্চল্যকর ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বেচাকেনা চলাকালে ক্যাশ বাক্সে হাত দিতেই এক বিষধর সাপের মুখোমুখি হন বকুল পাল। চোখের নিমেষে ছড়িয়ে পড়ে ভয় ও চাঞ্চল্য। দোকান ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যান ক্রেতা ও পথচারীরা। পরিস্থিতি বেসামাল হয়ে উঠলে প্রাণ বাঁচাতে ও বন্যপ্রাণী রক্ষায় তাৎক্ষণিক বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। জীবনঝুঁকি নিয়ে সুনিপুণ কৌশলে ক্যাশ বাক্সের ভেতর থেকে বিষধর ‘সবুজ ফণিমনসা’ সাপটিকে অক্ষত অবস্থায় বন্দি করে উদ্ধার করেন তারা।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘উদ্ধার কাজ শেষে সাপটিকে নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করার লক্ষ্যে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও কোনো বন্যপ্রাণী, পশুপাখি ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে না মেরে বা আঘাত না করে দ্রুত নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   দোকান   সাপ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close