মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
দেশজুড়ে
কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

​কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযানে গেলো ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ ছাড়া থানা হেফাজতে নেওয়া হয়েছে ১৭ জন কিশোর গ্যাং সদস্যকে। 

রোববার (৪ অক্টোবর) বিকাল ৫টা থেকে সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ৪ জন ছিনতাইকারী, ৭ জন মাদক সেবনকারী, ৭ জন ধর্তব্য অপরাধে অভিযুক্ত, ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামী এবং ১ জন নিয়মিত মামলার আসামি।

আটক ছিনতাইকারীরা হলেন— বাহারছড়ার তাজুর মুল্লুক সড়ক এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩২), দক্ষিণ রুমালিয়ারছড়ার মো. মনসুর আলমের ছেলে কায়সার আলম রিয়াদ (২৩), সমিতিপাড়ার মৃত নুর কবিরের ছেলে মো. তৌহিদুল ইসলাম (২৬) এবং কুতুবজোমের বর্তমান সমিতিপাড়ার
বাসিন্দা লোকমান হাকিম ওরফে হাকিম (৩৫)।

​পুলিশের তথ্য অনুযায়ী, ১ম আসামি মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইন, দণ্ডবিধি ও মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। ২ নম্বর আসামি কায়সার  আলম রিয়াদের বিরুদ্ধে দণ্ডবিধি ও নারী-শিশু নির্যাতন আইনে ৩টি এবং ৩ নম্বর আসামি তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে ১টি মামলা ঝুলছে। এ ছাড়া ৪ নম্বর আসামি লোকমান হাকিমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা রয়েছে।

মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে রামু উপজেলার রুবেল (৩৬), বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আরিফা আক্তার (১৮), কক্সবাজার পৌরসভার পশ্চিম বাহারছড়ার মুজিবুর রহমান (৩২), খুরুশকুলের মো. রাশেদ (১৯), উখিয়ার মো. হারুন আর রশিদ (৩০) ও আপেল মাহমুদ (২৭) এবং চট্টগ্রামের বাকলিয়ার মনির হোসেন সায়েম (৩৫)।

​ধর্তব্য অপরাধে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— নাইক্ষ্যংছড়ির কুলসুমা (২২), দেওয়ানগঞ্জের মো. রিয়াদ বাবু (২৭), জামালপুর সদরের আল মাহিন (১৯), বাহারছড়ার সরোয়ার শাহিল (২৬), মহেশখালীর মো. ইমন (২০), বইল্যাপাড়ার রাকিবুল হাসান (২৩) এবং দক্ষিণ রুমালিয়ারছড়ার মো. হাসেম (৩২)।

​এ ছাড়া পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৬ আসামি হলেন উত্তর তারাবুনিয়ারছড়ার মো. মফিজুর রহমান (৩২), পূর্ব কুতুবদিয়া পাড়ার মো. ইমরান, সমিতিপাড়ার মোজাম্মেল হক ও মো. তৌহিদুল ইসলাম (২০), লাইট হাউজ পাড়ার মো. সাদেক হোসেন খোকা (৪৮) এবং ঝিলংজার মনির আহমদ লিটন। নিয়মিত মামলার আসামি হিসেবে আবারও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ছিনতাইকারী মো. আরিফুল ইসলামকে।

​কক্সবাজার সদর মডেল থানা পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   পুলিশ   অভিযান   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close