বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      
রাজধানী
৮ অক্টোবর রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৩২ এএম আপডেট: ০৭.১০.২০২৬ ১০:৩৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকেরা এ সমস্যার মুখে পড়বেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাগুলোও গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে।

তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত এলাকাগুলোর পাশাপাশি আশপাশের কিছু এলাকায়ও সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে।

মেরামত কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  গ্যাস সংকট   রাজধানী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close