জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ২৩ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন। তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
সফরকালে তিনি সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও আজীবন শিক্ষার অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগ ও চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করবেন। বৈষম্যহীন সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে অর্থায়নের বিষয়গুলো তার আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।
ফরিদা শহীদ সফরের সময় সরকারের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ, বেসরকারি সংস্থা, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে বৈঠক করবেন।
তিনি এ সফরের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ নিয়ে ২০২৭ সালের জুনে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবেন।
কেকে/সাশ