মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান      ● টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির      ● সীতাকুণ্ডে লরিচাপায় শিশুসহ নিহত ৫      ● বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের      ● ক্রসফায়ার বলতে বিচারবহির্ভূত হত্যা বোঝাননি আইজিপি : পুলিশ সদরদপ্তর      ● অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১২০-১৪০ কিমি      ● রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ      
দেশজুড়ে
শ্রীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন ফারজানা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২৬’-এ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন। বর্তমানে তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ২০১৭ সালেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ফারজানা ইয়াসমিন তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে। 

২০০৬ সালের ২ জুলাই প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন ফারজানা ইয়াসমিন। তার আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পাঠদান তাকে বিদ্যালয়ের সকলের নিকট জনপ্রিয় করে তোলে। দুই বছরের বেশি সময় ধরে তিনি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, “প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষকদের উৎসাহিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়।” 


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  শ্রেষ্ঠ সহকারী শিক্ষক   শ্রীপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close