বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
বিনোদন
আবারও সুখবর দিলেন কিয়ারা-সিদ্ধার্থ দম্পতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:২৪ পিএম আপডেট: ০৭.১০.২০২৬ ২:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড তারকা কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রা দ্বিতীয় সন্তানের প্রত্যাশার খবর জানিয়েছেন। 

বুধবার (৭ অক্টোবর) সকালে কিয়ারা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে এ সুখবর জানান।  
পোস্টে তিনি লিখেছেন— “আবারও সবচেয়ে বড় উপহার পেলাম। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ।” ছবিতে দেখা যায়, কিয়ারা ও সিদ্ধার্থের হাতের তালুতে একটি সাদা শিশুর মোজা রাখা, আর তাদের কন্যা সারায়াহর ছোট্ট হাত তার ওপরে রাখা।  


কিয়ারা ও সিদ্ধার্থের সম্পর্ক শুরু হয় ২০২১ সালের জনপ্রিয় ছবি শেরশাহ থেকে। অনস্ক্রিন রসায়ন থেকেই গুঞ্জন শুরু, যা পরবর্তীতে বাস্তবে রূপ নেয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানে তারা ঘনিষ্ঠ পরিবেশে বিয়ে করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার গর্ভধারণের খবর দেন, আর জুলাইয়ে জন্ম নেয় তাদের কন্যা সারায়াহ। এবার তারা দ্বিতীয় সন্তানের অপেক্ষায়।  

অভিনয় জীবনে কিয়ারা সম্প্রতি গীটু মোহনদাসের টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস ছবিতে ইয়াশের সঙ্গে অভিনয় করেছেন। সামনে তিনি কাজ করবেন কানিকা ধিলনের পরিচালনায়, সাইফ আলি খানের সঙ্গে। অন্যদিকে সিদ্ধার্থ সর্বশেষ দেখা গেছেন দ্য ভ্বান – ফোর্স অব দ্য ফরেস্ট ছবিতে। শোনা যাচ্ছে, তিনি আমির খান ও টাইগার শ্রফের সঙ্গে রেস ফ্র্যাঞ্চাইজির রিবুটে অভিনয় করবেন।  

বলিউডের অন্যতম জনপ্রিয় এই দম্পতির পরিবারে নতুন অতিথি আসার অপেক্ষায় এখন ভক্তরা। কিয়ারা-সিদ্ধার্থের এই সুখবর ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়েছে।  


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কিয়ারা-সিদ্ধার্থ দম্পতি   বলিউড   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close