বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      
দেশজুড়ে
সিরাজগঞ্জে হেরোইন রাখার অভিযোগে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় প্রায় এক কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে রফিকুল ইসলাম নামের মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামীর উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামী রফিকুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাংগা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, “আজকে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৮ এর ৩৬(১) এর টেবিলের ৮(গ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচরের নেছারিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টস্থ সড়কে মাদক বিরোধী অভিযান চালায় র‍্যাব-১২ সদস্যরা। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিথি পরিবহনের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। 

পরে এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‍্যাব-১২’- এর ডিএডি মো. আমজাদ আলী বাদী মামলাটি দায়ের করে। আদালত দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মাদক কারবারি   যাবজ্জীবন কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close