বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      
প্রিয় ক্যাম্পাস
চুয়েটে বেতন বন্ধের প্রতিবাদে ব্যাংকের সামনে অবস্থান
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন এবং উৎসব ভাতা বন্ধ রাখার প্রতিবাদে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের স্টাফরা।

বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে ব্যাংক শাখাটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় বেতন ও উৎসব ভাতা দ্রুত পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

চুয়েট স্টাফ সংগঠনের সভাপতি জামাল উদ্দিন বলেন, সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা বন্ধ করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। এ সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বেতন-ভাতা পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চুয়েটের মোট ১ হাজার ৮৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা আটকে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩৬৭ জন শিক্ষক, ২০৮ জন কর্মকর্তা এবং ৫১২ জন কর্মচারী রয়েছেন।

সূত্র জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ না করার নির্দেশ দিয়ে সোনালী ব্যাংকের চুয়েট শাখার ব্যবস্থাপকের কাছে চিঠি পাঠান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা দাবি করেন, টানা ১৫ দিন ধরে চলমান উপাচার্যবিরোধী আন্দোলনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ সংহতি জানানোর পরিপ্রেক্ষিতেই বেতন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বেতন ও উৎসব ভাতা আটকে যাওয়ায় দুর্গাপূজার আগে আর্থিক সংকটে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-কর্মচারীদের অনেকে। দ্রুত বেতন-ভাতা পরিশোধ না করা হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  চুয়েট   শিক্ষকদের অবস্থান   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close