বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      
দেশজুড়ে
ধলেশ্বরীতে এক লাখ পোনা অবমুক্ত, রক্ষা পাবে জলজ জীববৈচিত্র্য
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে ধলেশ্বরী নদীতে এক লাখ পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বান্দুলদিয়া বকুতলা ঘাট এলাকায় রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। পরে রোটারি ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ধলেশ্বরী নদীর বিভিন্ন স্থানে এক লাখ পোনা মাছ অবমুক্ত করা হয়।

আয়োজকরা জানান, নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য রক্ষায় পোনা মাছ অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন কারণে বর্তমানে অনেক দেশীয় মাছের প্রজাতি কমে যাচ্ছে। নদীতে পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত করা হলে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্যও রক্ষা হবে।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, “আগে ধলেশ্বরী নদীতে অনেক ধরনের দেশীয় মাছ পাওয়া যেত। এখন আগের মতো মাছ পাওয়া যায় না। নদীতে পোনা মাছ ছাড়া হলে কয়েক বছর পর মাছের পরিমাণ বাড়বে। এতে জেলেসহ স্থানীয় সাধারণ মানুষ উপকৃত হবেন।”

স্থানীয় জেলে মো. হানিফ মিয়া বলেন, “নদীতে মাছ কমে যাওয়ায় জেলেদের আয়ও কমেছে। নিয়মিত পোনা অবমুক্ত করা হলে নদীতে মাছ বাড়বে এবং মাছ ধরার ওপর নির্ভরশীল পরিবারগুলো উপকৃত হবে। তবে পোনা বড় হওয়ার সুযোগ দিতে নির্দিষ্ট সময় পর্যন্ত মাছ ধরা বন্ধ রাখার বিষয়েও সবাইকে সচেতন হতে হবে।”

রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার সাবেক প্রেসিডেন্ট মুনা ইকবাল বলেন, “প্রকৃতি ও পরিবেশ রক্ষা এখন সবার দায়িত্ব। মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও আমরা বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছি। ধলেশ্বরীতে পোনা মাছ অবমুক্তকরণ তারই ধারাবাহিকতার অংশ।”

রোটারি ক্লাব অব কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মুহাইমিন লাক মিয়া বলেন, “সামাজিক সংগঠনগুলোর পরিবেশ রক্ষায় আরও বেশি ভূমিকা রাখা প্রয়োজন। নদী দূষণ বন্ধ, মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ ধরা বন্ধে স্থানীয়দেরও এগিয়ে আসতে হবে।”

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, “নদী ও জলাশয় আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। দেশীয় মাছ রক্ষায় নদী, খাল ও জলাশয় সংরক্ষণের কোনো বিকল্প নেই। ধলেশ্বরীতে পোনা অবমুক্ত করার এ উদ্যোগ প্রশংসনীয়। সবাই মিলে নদীর পরিবেশ রক্ষা করতে পারলে ভবিষ্যতে দেশীয় মাছের উৎপাদন আরও বাড়বে।”

রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার প্রেসিডেন্ট শাহীন উদ্দিন বলেন, “মানুষের কল্যাণের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করাও আমাদের সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ধলেশ্বরী নদীতে এক লাখ পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার প্রেসিডেন্ট শাহীন উদ্দিন, প্রজেক্ট চেয়ার কাজী রওনক হোসেন, সাবেক প্রেসিডেন্ট মুনা ইকবাল, প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ আবেদ, রোটারি ক্লাব অব কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মুহাইমিন লাক মিয়াসহ ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পোনা অবমুক্ত   কিশোরগঞ্জ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close