বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      
অর্থনীতি
অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল বা জেট এ-১-’র দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবর মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার।

বুধবার (৭ অক্টোবর) বিকালে বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বিইআরসি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ আদেশ বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে সেপ্টেম্বর মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। ফলে অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জ্বালানির দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা।

অন্যদিকে, সেপ্টেম্বরে আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার। নতুন দামে তা বেড়ে হয়েছে ১ দশমিক ১৮৮২ ডলার, অর্থাৎ প্রতি লিটারে শূন্য দশমিক ১১১২ ডলার বৃদ্ধি পেয়েছে।

বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১-’র প্ল্যাটস রেটের গড় মূল্য এবং ওই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ব্যবহৃত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম সমন্বয় করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-’র ধারা ২২(খ) ও ৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১-’র মূল্য পুনর্নির্ধারণ করেছে কমিশন।

নতুন দাম কার্যকর হওয়ায় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ পরিচালনায় জ্বালানি ব্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি হবে। তবে নতুন ভাড়ার হার নির্ধারণের বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অভ্যন্তরীণ   ফ্লাইট   জেট ফুয়েল   দাম   বাড়ল  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close