বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      
দেশজুড়ে
পৈতৃক জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন
‎পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎নরসিংদীর পলাশ উপজেলায় পৈতৃক ও রেকর্ডীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা, অননুমোদিত ভাবে টিনের শেড নির্মাণ এবং বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবি করেছে।

বুধবার (৭ অক্টোবর) উপজেলার কাজীরচর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য শেখ মহিউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জমি রক্ষা ও পরিবারের নিরাপত্তায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

‎লিখিত বক্তব্যে শেখ মহিউদ্দিন আহমেদ বলেন, কাজীরচর মৌজার আরএস-৫৫৯ নম্বর খতিয়ানভুক্ত জমি তাদের পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারা ওই জমি বৈধভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি ওমর ফারুক, মোশাররফ ও আলী আকবরসহ কয়েকজন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে টিনের শেড নির্মাণের মাধ্যমে জমি দখলের পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেন তিনি।

‎তিনি আরও অভিযোগ করেন, জমিতে অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দিলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখান এবং তাদের প্রাণনাশের হুমকি দেন। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

‎ভুক্তভোগীদের দাবি, ঘটনার পর স্থানীয় পুলিশ ফাঁড়ি ও পলাশ থানায় লিখিত অভিযোগ করা হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। ফলে তারা নিজেদের পৈতৃক সম্পত্তি নিয়ে যেমন অনিশ্চয়তায় রয়েছেন, তেমনি নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন।

শেখ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আমাদের বৈধ ও পৈতৃক সম্পত্তির শান্তিপূর্ণ ভোগদখল নিশ্চিত করতে চাই। কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা নয়, প্রশাসনের আইনানুগ হস্তক্ষেপের মাধ্যমে জমি দখলের চেষ্টা বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

‎ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত, জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ, কথিত দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
‎
কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পলাশ   পৈতৃক জমি   দখল   স্থাপনা নির্মাণ   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close