বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      
দেশজুড়ে
সাটুরিয়ায় গ্যাস সিলিন্ডারে কারসাজি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে একটি গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১২৭টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। পরে সিলিন্ডারগুলো সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।

বুধবার (৭ অক্টোবর) উপজেলার সাটুরিয়া বাজার ও দরগ্রাম বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

মো. আসাদুজ্জামান রুমেল বলেন, ‘এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি বন্ধে বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের গ্যাস সিলিন্ডারের মজুত, বিক্রয়মূল্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।’

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে দরগ্রাম বাজারের মোকাদ্দেছ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং সাটুরিয়া বাজারের আবদুল্লাহ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের মাছরাঙ্গা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি অবৈধভাবে মজুত রাখা ১২৭টি এলপিজি সিলিন্ডার উদ্ধার করা হয়।

মো. আসাদুজ্জামান রুমেল বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদামে অবৈধভাবে মজুত রাখা ১২৭টি এলপিজি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো সরকারি নির্ধারিত বাজারমূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

অভিযানে মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রওশন আরা রিনি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিলুফা ইয়াসমিন ঝরনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সাটুরিয়া   গ্যাস   সিলিন্ডার   কারসাজি   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close