নীলফামারীতে বীর মুক্তিযোদ্ধা সুধাংশু কুমার রায়কে সভাপতি ও চঞ্চল চ্যাট্টার্জীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ যাত্রা ফেডারেশনের ৪১ সদস্যের ত্রিবার্ষিক জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি, সহ-সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছে ২০ জন এবং সদস্য পদে রয়েছেন ২১ জন।
এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— সম্মানিত সভাপতি পদে মো. মকছেদ আলী, সিনিয়র সহসভাপতি ব্রজেন্দ্র নাথ রায়, সহসভাপতি বিনয় রায়, সাংগঠনিক সম্পাক জয় শঙ্কর রায়, সাংস্কৃতিক সম্পাদ প্রশান্ত দত্ত, দপ্তর সম্পাদক মতিন্দ্র নাথ রায়, মিডিয়া সম্পাদক ভুবন রায় নিখিল।
নবগঠিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুধাংশু কুমার রায় কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুস্থ্য সাংস্কৃতিক চর্চার ধারা অব্যাহত রাখতে মঙ্গলবার বিকালে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সাধারণ সভায় তিন বছরের জন্য ৪১ সদস্যের কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন।’
কেকে/এআই