বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      
প্রিয় ক্যাম্পাস
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা নিয়ে যবিপ্রবিতে সেমিনার
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপ বিষয়ক সেমিনার ‘এক্সপ্লোরিং ইউএসএ হায়ার এডুকেশন অপরচুনিটিস’ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও তথ্য সহায়তা প্রদানের লক্ষ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর ও ঢাকার ইউএসএ অ্যাম্বাসির যৌথ উদ্যোগে এবং জাস্ট ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শেখ মাহমুদুল হাসান বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যে যত বেশি তথ্যে সমৃদ্ধ, সে নিজেকে তত ভালোভাবে তৈরি করতে পারবে। তথ্য জানার আগ্রহ এবং আত্মপ্রেরণাই উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে। বিদেশ থেকে উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক জ্ঞান অর্জন শেষে আমাদের আবার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে হবে। কারণ দেশের সাধারণ মানুষের অর্থেই আমরা পড়াশোনা করছি। অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগানোর মাধ্যমেই কেবল দেশের প্রতি সঠিক দায়িত্ব পালন করা সম্ভব।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্যে  ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, ‘জীবনের পথচলায় শিক্ষক কিংবা শিক্ষার্থী সবারই নিজ নিজ জায়গা থেকে আলাদা সংগ্রাম ও সীমাবদ্ধতা থাকে। মানুষ হিসেবে আমাদের যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। জয়ীদের গল্পের আড়ালে বিজিতদের যে কঠিন সংগ্রাম থাকে, সেই পরাজিত হওয়ার অভিজ্ঞতা ও দুর্বলতাগুলোকে শক্তিতে রুপান্তর করতে পারলেই চূড়ান্ত সাফল্য অর্জন সম্ভব।’

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ইউএসএ অ্যাম্বাসির শিক্ষাবিষয়ক উপদেষ্টা রিফাত স্বপ্নীল ও সায়নান রহমান। বক্তারা যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আবেদনের বিভিন্ন ধাপ তুলে ধরেন। তারা স্টেটমেন্ট অব পারপাস প্রস্তুতকরণ, রিকমেন্ডেশন লেটার সংগ্রহ, গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, টোফেল বা আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি এবং প্রফেসরদের সঙ্গে যোগাযোগ করার সঠিক কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ লাবিব ও নাবিলা ইয়াসমিন ইশা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   উচ্চশিক্ষা   যবিপ্রবি   সেমিনার  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close