বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      
দেশজুড়ে
রাজশাহীতে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ২৭
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

রাজশাহী নগরীর বোয়ালিয়া, কর্ণহার, দামকুড়া, কাটাখালী ও চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনি জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) নগরীর বোয়ালিয়া থানার অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ জামাল হোসেন (৪৪) ও কর্ণহার থানার অভিযানে ৮০ গ্রাম গাঁজাসহ শোভন আহমদকে গ্রেপ্তার করা হয়। 

দামকুড়া থানার অভিযানে ১৬ বছর বয়সী কিশোরের কাছ থেকে ১৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কাটাখালী থানার পৃথক অভিযানে ২৮টি ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১১ হাজার ১৪৫ টাকাসহ পলাশ (২৫), ইসমাইল হোসেন (৫২) ও তার স্ত্রী সহিদা বেগমকে (৪৬) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট আওরঙ্গজেব ওরফে রিমনকে (২৭) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

অন্যদিকে, একই দিনে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত চারজন, মাদক মামলায় ১১ জন এবং অন্যান্য মামলায় চারজনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে নগরীর বিভিন্ন থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   নারী   মাদক   কারবারি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close