বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      
দেশজুড়ে
টেংগনমারী কলেজের নতুন সভাপতি আবু সালেহ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:৪৮ পিএম আপডেট: ০৭.১০.২০২৬ ৭:৫৩ পিএম
আবু সালেহ (সোহেল রানা)। সংগৃহীত ছবি

আবু সালেহ (সোহেল রানা)। সংগৃহীত ছবি

নীলফামারীর টেংগনমারী কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে আবু সালেহ (সোহেল রানা)-কে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে এ পদে দায়িত্ব পালন করছিলেন মো. আছাদুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারার ক্ষমতাবলে কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি মো. আছাদুল ইসলামের মনোনয়ন পরিবর্তন করে তার স্থলে সভাপতি হিসেবে আবু সালেহ (সোহেল রানা)-কে মনোনয়ন দেয়া হলো।

আদেশ অনুযায়ী, গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদ ২০ মে ২০২৮ পর্যন্ত বহাল থাকবে। তবে একই সংবিধির ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চাইলে যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   টেংগনমারী কলেজ   সভাপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close