বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৪ বসতঘর
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ প্যাদা বাড়ি রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার (৭ অক্টোবর) বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা আশপাশের চারটি বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয়দের দাবি, আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরগুলোতে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামালও পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে তাদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষতিপূরণ ও সহযোগিতার আশ্বাস দেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   ভয়াবহ   অগ্নিকাণ্ড   পুড়ল   বসতঘর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close