বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
ভেড়ামারায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর সোলাইমান বাবার মাজার প্রাঙ্গনে এ  সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিরুল আরাফাত। 

কুষ্টিয়া জেলা মৎস্য অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে ও কুষ্টিয়া মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. রাশেদ হাসান, লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম প্রমুখ।

সচেতনতামূলক সভায় মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ীসহ বিভিন্ন স্টেক হোল্ডারদের মা ইলিশ সংরক্ষণ অভিযানের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করা হয়।

প্রসঙ্গত, আগামীকাল ৮ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম ঘোষণা করা হয়। এ সময়কালে সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। প্রজনন মৌসুমে একটি প্রজননক্ষম মা ইলিশ ২০-২৫ লক্ষ ডিম ছাড়তে পারে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা   মা ইলিশ   সংরক্ষণ   অভিযান   সচেতনতামূলক   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close