বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
দেবিদ্বারে বাজার মনিটরিং, আট মামলায় ২৮ হাজার টাকা জরিমানা
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং সড়কে অবৈধ পার্কিংয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটটি মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দেবিদ্বার পৌর এলাকার বিভিন্ন এলপিজি গ্যাসের দোকান, মুদি দোকান, কাঁচাবাজার ও সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে ফকির ইলেক্ট্রনিক্সের মালিক জামাল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন মুদি দোকানদারকে সাত হাজার টাকা এবং এক সবজি বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সড়কে অবৈধ পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে দুই বাসচালককে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও সংরক্ষণের দায়ে সোনার বাংলা হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সবজি ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন এবং পণ্য ক্রয়ের ভাউচার বা চালান সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

মো. ফয়সল উদ্দিন জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, ভোক্তা অধিকার সংরক্ষণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের বাজার মনিটরিং ও আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   বাজার   মনিটরিং   মামলা   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close