বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
অর্থনীতি
প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি অক্টোবর মাসের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যা দাঁড়ায় ৭ হাজার ৭৪৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

আজ বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৩৫  কোটি ৯০ লাখ টাকা। 

এ দিকে গত বছরের অক্টোবর মাসের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এসেছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে ১৪ দশমিক ১০ শতাংশ প্রবাসী আয় বেড়েছে।

চলতি অর্থ বছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯২২ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ১৩ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  প্রবাসী আয়   জোয়ার   রেমিট্যান্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close