বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
নড়াইলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নড়াইলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকালে নড়াইল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নড়াইল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৯ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় দায়িত্বশীল সাংবাদিকতা, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই, সংবাদে বস্তুনিষ্ঠতা বজায় রাখা, অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।

ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, ‘সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি। দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি জনস্বার্থ রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ 

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর। তিনি সাংবাদিকতার পেশাগত নীতিমালা অনুসরণ, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘সঠিক তথ্য যাচাই করে নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেয়া উচিত।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী।

কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, তথ্যের উৎস যাচাই, সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা এবং পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা সাংবাদিকতার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

 অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নড়াইল   বস্তুনিষ্ঠ   সাংবাদিকতা   প্রেস কাউন্সিল   প্রশিক্ষণ   কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close