বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
আন্তর্জাতিক
সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:৩২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৩৬ জন। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ও বুধবার সৌদির দক্ষিণাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলার ঘটনা ঘটে।

জাকার তথ্য অনুযায়ী, আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুই নারী নিহত হয়েছেন। নিহতদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক।

অন্যদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। সেখানে পাঁচ সৌদি নাগরিকসহ আটজন আহত হয়েছেন।

যাত্রী ও বিমানবন্দরকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে জাকা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এ ছাড়া ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা চালানোর কাজে ব্যবহৃত একটি লঞ্চিং প্যাড ধ্বংস করেছে জোট বাহিনী।

রিয়াদ বিমানবন্দরের কাছে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংক ও অন্যান্য সরঞ্জামের চারপাশে চলতি সপ্তাহে নতুন করে খাঁচার মতো বেড়া স্থাপন করা হয়েছে।

এর আগে, ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছিল, ইয়েমেন থেকে রিয়াদ বিমানবন্দরের দিকে ছোড়া একটি সন্দেহভাজন হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

পরদিন ১৯ সেপ্টেম্বর রিয়াদ বিমানবন্দরের কাছে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের সৌদি-সমর্থিত বাহিনী এবং ইরান-ঘনিষ্ঠ হুথি বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্র হচ্ছে। হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির উভয় পাশের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এই প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

বুধবার ভোরে এডেন বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে রিয়াদের মার্কিন দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে সৌদি আরবে অবস্থানরত সব মার্কিন নাগরিককে আরও সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সৌদি   বিমানবন্দর   হুথিদের হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close