বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
আন্তর্জাতিক
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:১৯ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ এবং উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়েছে। এর দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারে তেলের দামের এই ঊর্ধ্বগতি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল। ফলে এ অঞ্চলে সংঘাত বা জাহাজ চলাচলে বড় ধরনের বাধা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।

বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বেড়ে যাওয়ায় সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই পথে জাহাজ চলাচলে যেকোনো ধরনের বড় বাধা তৈরি হলে আন্তর্জাতিক তেল সরবরাহে তার সরাসরি প্রভাব পড়তে পারে।

বাজার বিশ্লেষকদের নজর এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে। সংঘাত ও জাহাজ চলাচলে নিরাপত্তা সংকট আরও বাড়লে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তীব্র হতে পারে।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সরবরাহ সংকট দীর্ঘায়িত হলে এর প্রভাব বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও পড়তে পারে।

সূত্র: আল-জাজিরা

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্ববাজার   তেলের দাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close