বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
প্রিয় ক্যাম্পাস
রাষ্ট্রপতির সঙ্গে হাবিপ্রবি প্রশাসনের সৌজন্য সাক্ষাৎ
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যার নেতৃত্বে প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

প্রতিনিধি দলে উপাচার্য ছাড়াও ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান।

সাক্ষাৎকালে হাবিপ্রবির বিভিন্ন গবেষণামূলক ও ইতিবাচক কর্মকাণ্ড রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তারা।

এ সময় হাবিপ্রবিতে গুণগত মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম আরও ত্বরান্বিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রতি রাষ্ট্রপতির সুনজর ও প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করেন হাবিপ্রবি প্রশাসনের প্রতিনিধিরা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রপতি   হাবিপ্রবি প্রশাসন   সৌজন্য সাক্ষাৎ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close