বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      
আন্তর্জাতিক
দিল্লিতে ফের বড় বিক্ষোভ, যোগ দিচ্ছেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ এএম আপডেট: ০৮.১০.২০২৬ ১১:৪১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বড় পরিসরে বিক্ষোভের কর্মসূচি নিয়েছে বিরোধীদের জোট ইন্ডিয়া ব্লক।

বুধবারের (৭ অক্টোবর) কর্মসূচিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতা আটক ও পরে মুক্তি পাওয়ার একদিন পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ কর্মসূচি পালনের কথা রয়েছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এতে যোগ দেবেন বলে জানা গেছে।

বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আয়োজিত মধ্যাহ্নভোজের বৈঠকের পর আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে বিরোধী দলগুলোর নেতারা আলোচনা করেন। এরপর সংসদ সদস্যদের যাতায়াতের জন্য তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা করা হয়। ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই বাসগুলোতে নেতাদের নেওয়া হয়।

বাসগুলো নয়াদিল্লির অশোক রোডে শাংরি-লা হোটেলের কাছে পৌঁছালে পুলিশ সেগুলো আটকে দেয়। স্থানটি যন্তর মন্তর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। এরপর বিরোধী নেতারা বাস থেকে নেমে সেখানে অবস্থান নিয়ে সিইসির পদত্যাগের দাবিতে স্লোগান দেন। পরে কয়েকজন নেতাকে পুলিশ আটক করে।

আটক নেতাদের মধ্যে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাও ছিলেন। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার আরও বেশি সংখ্যক সংসদ সদস্যকে নিয়ে আন্দোলন জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া ব্লক।

বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্যালোচনা (SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে। নির্বাচন কমিশন অবশ্য এসব অভিযোগের সঙ্গে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, ইন্ডিয়া ব্লকের একটি প্রতিনিধি দল ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতেরও উদ্যোগ নিয়েছে। ১০ সদস্যের প্রতিনিধি দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি 


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  মমতা   বিক্ষোভ   ভারত   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close