বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      
খেলাধুলা
ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের মতো ব্রাজিলেরও অবনতি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৩০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের পাশাপাশি অবনতি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলেরও। সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমেছে কার্লো আনচেলত্তির দল। বিপরীতে টানা চার ম্যাচ জয়ের সুবাদে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে পর্তুগাল।

অন্যদিকে, ফিফা আসিয়ান কাপে তিন ম্যাচের প্রতিটিতে হারের পর র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশও। হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের দল ১৮১ থেকে নেমে এখন ১৮২ নম্বরে অবস্থান করছে।

ফিফা আসিয়ান কাপে তিন ম্যাচে প্রতিপক্ষের জালে বাংলাদেশ দুই গোল করলেও নিজেদের জালে হজম করেছে ১৩ গোল। জাকার্তায় অনুষ্ঠিত সেই ব্যর্থতার প্রভাব পড়েছে ফিফা র‌্যাংকিংয়ে।

সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১৮২ নম্বরে অবস্থান করছে। আগের তুলনায় বাংলাদেশের পয়েন্ট কমেছে ২.৬৬। ফলে থমাস ডুলির শিষ্যদের বর্তমান রেটিং দাঁড়িয়েছে ৮৯৩.৪৬।

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পুরস্কার হিসেবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা শীর্ষস্থান আরও শক্ত করেছে।

দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা ও ফ্রান্স। চতুর্থ স্থানে অপরিবর্তিত রয়েছে ইংল্যান্ড।

ব্রাজিলের র‌্যাংকিং অবনতির পেছনে বড় ভূমিকা রেখেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র। সর্বশেষ আন্তর্জাতিক উইন্ডোর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করে ২.০২ র‌্যাংকিং পয়েন্ট হারায় আনচেলত্তির দল।

এরপর অস্ট্রেলিয়াকে ৪-২ এবং ভারতের বিপক্ষে ৪-০ গোলে জয় পেলেও আগের ক্ষতি পুরোপুরি পুষিয়ে নিতে পারেনি সেলেসাওরা। ফলে ১৮০৬.৫১ পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমেছে ব্রাজিল।

ব্রাজিলের জায়গা দখল করেছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগে দুর্দান্ত ছন্দে থাকা দলটি সদ্য শেষ হওয়া উইন্ডোতে চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে। ওয়েলসকে ১-০, নরওয়েকে দুই ম্যাচে ২-১ এবং ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে তারা।

এই সাফল্যে পর্তুগালের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮০৭.৬৯। দুই ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

ব্রাজিলের সঙ্গে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছে মরক্কোও। মালির বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমেছে আফ্রিকার দলটি।

এর আগে গ্যাবন ও লেসেথোকে ২-০ ব্যবধানে হারিয়েছিল মরক্কো। দলটির পয়েন্ট ১৮০৫.৩৪, যা ব্রাজিলের চেয়ে মাত্র ১.১৭ পয়েন্ট কম।

শীর্ষ দশের বাকি দলগুলোর অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। বেলজিয়াম, নেদারল্যান্ডস, মেক্সিকো ও কলম্বিয়া যথাক্রমে অষ্টম থেকে ১১তম স্থানে রয়েছে।

দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছে সুইজারল্যান্ড। অন্যদিকে এক ধাপ করে পিছিয়ে জার্মানি ১৩ এবং ক্রোয়েশিয়া ১৪ নম্বরে অবস্থান করছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ফিফা র‌্যাংকিং   বাংলাদেশ   ব্রাজিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close