বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
রাজনগরে এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে একটি ওয়াজ মাহফিলে নিলামে এক হালি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। একই নিলামে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। মাদ্রাসার উন্নয়ন তহবিল সংগ্রহের জন্য আয়োজিত এই নিলামে প্রবাসীদের অংশগ্রহণে ফলগুলোর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এ নিলাম অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মশাহিদ আলী ক্বাসেমী তার বয়ান শেষ করেন। পরে মাদ্রাসার উন্নয়ন তহবিলের জন্য এক হালি বা চারটি কমলা নিলামে তোলা হয়। নিলাম কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

পাঁচ হাজার টাকা থেকে কমলার নিলাম শুরু হয়। পরে প্রবাসীদের মধ্যে দরদাম বাড়তে থাকলে একপর্যায়ে দাম ৫০ হাজার টাকায় পৌঁছায়। সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর দিয়ে এক হালি কমলা কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।

ক্রেতার ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, তার বাবা মূলত মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার উদ্দেশ্যেই এত বেশি দামে কমলা কিনেছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটিকে প্রতি বছর ৩৬ হাজার টাকা করে নিয়মিত অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

নিলামে কমলার পাশাপাশি আধা কেজি খেজুরও তোলা হয়। সেটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা বলেন, সাধারণ মানুষের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হয়। কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে মাদ্রাসার তহবিল সংগ্রহে বিভিন্ন ফল নিলামে তোলা হচ্ছে। শুভাকাঙ্ক্ষীরা মূলত দানের মানসিকতা থেকেই এসব নিলামে অংশ নেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ওয়াজ মাহফিল   দান   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close