বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      
বিনোদন
পুনেতে নানা পাটেকরের শেষকৃত্য, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:১২ পিএম
অভিনেতা নানা পাটেকর। সংগৃহীত ছবি

অভিনেতা নানা পাটেকর। সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য আজ মহারাষ্ট্রের পুনের উপকণ্ঠে তার খামারবাড়িতে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে অনুষ্ঠিত হবে। তার সামাজিক সংগঠন নাম ফাউন্ডেশনের এক প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেতার মরদেহ আজই গোয়া থেকে পুনেতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার প্রতিনিধি।

নানা পাটেকরের সামাজিক সংগঠন নাম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গণেশ থোরাট জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে অভিনেতার মরদেহ পুনেতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে।

পুনে শহরের উপকণ্ঠের দোঞ্জে এলাকায় নানা পাটেকরের খামারবাড়িতে শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

গণেশ থোরাট আরও জানান, রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে নানা পাটেকরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশিস শেলার জানিয়েছিলেন, নানা পাটেকরকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় জানানো হবে।

তিনি বলেন, মারাঠি নাট্যাঙ্গন এবং মারাঠি ও হিন্দি সিনেমায় নানা পাটেকরের অসামান্য অবদানের কথা বিবেচনা করে তার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নানা পাটেকরের মৃত্যুতে শোক জানিয়ে আশিস শেলার বলেন, ‘নানা পাটেকরের চলে যাওয়া শিল্পজগতের জন্য গভীর ক্ষতি।’

আশিস শেলার বলেন, মহারাষ্ট্রের ইয়েওলার অলিগলি থেকে উঠে এসে নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নানা পাটেকর মারাঠি থিয়েটার এবং মারাঠি ও হিন্দি সিনেমায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন।

নানা পাটেকরের মৃত্যুতে মহারাষ্ট্র সরকার ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নানা পাটেকর   শেষকৃত্য   রাষ্ট্রীয় সম্মাননা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close