বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:২৪ পিএম আপডেট: ০৮.১০.২০২৬ ১:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ ও দুধ তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করে তা ধ্বংস করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নকল দুধ তৈরির অভিযোগে আবুল বাশারকে ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সাময়িকভাবে সিলগালা করা হয়।

বুধবার (৭অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে আবুল বাশারের বাড়িতে এ অভিযান চালানো হয়। 

দণ্ডপ্রাপ্ত আবুল বাশার ওই গ্রামের মৃত আবু তালেবের ছেলে। তবে এর আগেও নকল দুধ তৈরি অভিযোগে আবুল বাশারকে দুইবার জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। 

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সরকারি পরিচালক মাহমুদ হাসান রনি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল বাশার নিজ বাড়িতে বিভিন্ন রাসায়নিক ও ক্ষতিকর উপকরণ ব্যবহার করে নিয়মিত নকল দুধ তৈরি করে আসছিলেন। এসব দুধ তিনি বিভিন্ন কোম্পানির সিলিং সেন্টারে সরবরাহ করতেন। আর এভাবে তিনি নকল দুধ তৈরি করে অল্প দিনের মধ্যেই হয়ে গেছেন লাখ লাখ টাকার মালিক।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় সেখানে হাতেনাতে নকল দুধ তৈরির সত্যতা পাওয়ায় অভিযুক্ত আবুল বাশারকে ১ লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। এ সময় সেখান থেকে নকল দুধ তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ পাম অয়েল, কেমিক্যাল জেলি, ডিটারজেন্ট, নকল দুধ ও ব্লেন্ডার মেশিন জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

ভোক্তা কর্মকর্তা রনি বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় অপরাধের দায়ে আবুল বাসারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নকল দুধ তৈরির স্থানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়। এ ধরণের অভিযান অব্যাহত রয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  নকল দুধ তৈরি   জব্দ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close