বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
আলীকদমে যুব উন্নয়ন ক্যাম্পেইনের কম্পিউটার প্রশিক্ষণ, সনদ প্রদান
‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যুবসমাজকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিতে বান্দরবানের আলীকদমে যুব উন্নয়ন ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) আলীকদম সেনা জোনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. ফরহাদুর রহমান,পিএসসি। অনুষ্ঠানে আলীকদম ম্রো কমপ্লেক্সের পরিচালক ইয়ংলো ম্রোসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে কম্পিউটার ও প্রযুক্তিগত জ্ঞান কর্মসংস্থান সৃষ্টি,দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা আরও বাড়ানোর পাশাপাশি সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
‎
‎তিনি আরও বলেন, যুবসমাজকে দক্ষ, শিক্ষিত ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষা, দক্ষতা অর্জন এবং সৎ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
‎
‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণ সম্পন্নকারী যুবকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। সনদ গ্রহণের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
‎
‎আয়োজকরা জানান, যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক প্রশিক্ষণ ও কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  যুব উন্নয়ন ক্যাম্পেইন   প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close