সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিস্ফোরক মামলার আসামি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তৌহিদুল ইসলাম ফিরোজ পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
তিনি ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত ওই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ওই বছরই অন্তর্বর্তীকালীন সরকার আমলে অন্যান্যদের মতো তাকেও পদচ্যুত করা হয়।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার বেতকান্দি নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। একটি বিস্ফোরক মামলার তদন্তে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
কেকে/সাশ