বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানাকে বান্দরবান জেলার জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বান্দরবানের বর্তমান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ হতে প্রত্যাহার করেজনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
কেকে/ এমএস