বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      
দেশজুড়ে
বান্দরবানে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থানের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:০১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবানে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা বিএনপির আয়োজনে বান্দরবান জেলা বিএনপি কার্যালয় থেকে মাদকবিরোধী একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ।

সমাবেশে জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, লিটল কান্তি বিশ্বাসসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস যুবসমাজ এবং দেশের ভবিষ্যতের জন্য বড় হুমকি। মাদকসেবী কিংবা মাদক কারবারি যে ব্যক্তি বা যে দলেরই হোক, তাদের সঙ্গে কোনো আপস করা হবে না।

বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় তারেক রহমানের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো নেশন’ গড়ে তোলার কথাও তুলে ধরেন বক্তারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close