বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      
দেশজুড়ে
সিরাজগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে গৃহবধূ রাবেয়া খাতুন (২২) হত্যা মামলায় শ্বশুর  আফজাল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে সদর উপজেলার বনবাড়িয়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আফজাল হোসেন সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গৃহবধু রাবেয়া খাতুনকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মাঝে মধ্যে বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন করে। এমনকি তার মাথার চুল কেটে দেয়। পরবর্তী গত ১১ সেপ্টেম্বর সকাল ১১টা দিকে বিষ জাতীয় পদার্থ জুসের মধ্যে খাইয়ে রিক্সা তুলে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে সে অসুস্থ্য অবস্থায় তার বাবার বাড়িতে আসলে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তার স্বামী ও শ্বশুরসহ বাড়ির লোকজন জুস খাইয়ে রিক্সায় তুলে দিয়েছে। পরে তাৎক্ষণিক তার পরিবারের লোকজন তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আরও অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে রেফার্ড করার পরপরই রাবেয়া মারা যায়।

গত ২৮ সেপ্টেম্বর রাবেয়ার বড় ভাই মো. অমিত হাসান সিরাজগঞ্জ সদর থানায় স্বামী মো. তরিকুল ইসলামসহ ৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গৃহবধূ রাবেয়া খাতুনকে হত্যা মামলা আফজাল হোসেন এজাহারভুক্ত আসামি। তাকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের পাঠানোর প্রস্তুতি চলছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   গৃহবধূ   হত্যা   মামলা   শ্বশুর   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close