বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
দিল্লির বিক্ষোভ ঠেকাতে মাঠে নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড় বিক্ষোভের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কর্মসূচিকে ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে ভারত সরকার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ ঘিরে দিল্লিতে প্রায় ২৩ হাজার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ৮-১২ অক্টোবর পর্যন্ত ২২১টি সিএপিএফ কোম্পানি মোতায়েনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি দিল্লি পুলিশকে দেওয়া হয়েছে আরও ১১০টি কোম্পানি।

মোতায়েনের তালিকায় সিআরপিএফের ৮৫, এসএসবির ১০, আইটিবিপির ৭, র‌্যাফের ৭ ও সিআইএসএফের একটি কোম্পানি রয়েছে। বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের প্রায় ২০ হাজার সদস্যও দায়িত্বে থাকবেন।

সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যারিকেড, সিসিটিভি ও ফেস রিকগনিশন ক্যামেরা স্থাপন করা হবে। মেট্রো স্টেশন, রেলস্টেশন ও বাস টার্মিনালেও বাড়ানো হবে নজরদারি। প্রয়োজনে বাজার ও বাণিজ্যিক এলাকাও বন্ধ রাখা হতে পারে।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘বিএনএসএস ১৬৩’ ধারা কার্যকর থাকবে। একই সঙ্গে উত্তর প্রদেশ, হরিয়ানা ও আশপাশের রাজ্যগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

গত ৭ অক্টোবর সিজেপির মুখপাত্র সৌরভ দাস ১০ অক্টোবরের বিক্ষোভের ঘোষণা দেন। ভোটার তালিকা সংশোধন ইস্যুতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠার পর তার পদত্যাগ ও শাস্তির দাবিতে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ও সংগঠন আন্দোলন করে আসছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দিল্লি   বিক্ষোভ   সশস্ত্র   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close