বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      
দেশজুড়ে
ধামরাইয়ে দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর)  দুপুরে উপজেলার শ্রীরামপুর ও সুয়াপুর এলাকায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা ও ভোক্তা অধিকার সুরক্ষায় এই বিশেষ অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অব্যবস্থাপনার দায়ে শ্রীরামপুর এলাকার ‘স্কয়ার হাসপাতাল’কে ৫ হাজার টাকা এবং ‘জসীমউদ্দীন খান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বৈধ লাইসেন্স না থাকা এবং জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে সুয়াপুর এলাকার ‘সুয়াপুর ফিলিং স্টেশন’কে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রকম অবহেলা এবং সাধারণ ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করার বিষয়টি কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. আবু নাসিম, সেনেটারী ইন্সপেক্টর মো. শওকত হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  


কেকে/সাশ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close