বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মাগুরায় উদ্ধার ৩৫ মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর, গ্রেপ্তার ৪
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের (সিসিআইসি) অভিযানে সেপ্টেম্বর মাসে উদ্ধার হওয়া ৩৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এসব ফোনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এস-২৩সহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল রয়েছে। একই সময়ে বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এই ইউনিট।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) এবং মোবাইল হারানোর সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সেপ্টেম্বর মাসজুড়ে অভিযান চালানো হয়। এসব অভিযানের মাধ্যমে হারিয়ে যাওয়া ও খোয়া যাওয়া মোবাইল ফোনগুলো শনাক্ত করে উদ্ধার করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা পুলিশের সাইবার সেল ও জেলা পুলিশের তৎপরতার প্রশংসা করেন এবং ফোন উদ্ধারে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মাগুড়া   উদ্ধারকৃত মোবাইল হস্তান্তর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close