বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      
দেশজুড়ে
সিংগাইরে স্বামীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে রাশেদুল ইসলাম (৩৮) নামের পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্ত্রী হাসনা আক্তার পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত রাশেদুল ইসলাম লালমনিরহাট জেলার বাসিন্দা। তিনি সাভারের রাজফুলবাড়িয়া এলাকার এসকেএইচ গার্মেন্টসে স্যাম্পল সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী হাসনা একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা ওই এলাকায় বাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন রাশেদুলের বাড়িতে ছুটে যান। ঘরের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দরজা বন্ধ থাকায় প্রথমে তারা ভেতরে ঢুকতে পারেননি। পরে দরজা খুলে রাশেদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।

প্রতিবেশীদের ভাষ্য, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে রাশেদুল ও তার স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের ছেলে ও মেয়ের অভিযোগ, ঘটনার সময় তাদের মায়ের কাছে একটি ছুরি ছিল। মেয়ের দাবি, কয়েক দিন আগে তার মা একটি ধারালো ছুরি এনে আলমারিতে রেখেছিলেন। তবে শিশুদের এ সব বক্তব্যের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

খবর পেয়ে ৯৯৯-’র মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ছুরি ও রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিংগাইর থানার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম-১ বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি ছুরি ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘৯৯৯-’র মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সিংগাইর   স্বামী   ছুরিকাঘাত   হত্যা   অভিযোগ   স্ত্রী   পলাতক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close