বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      
নির্বাচন ও ইসি
ইউপি নির্বাচন : ভোটের সময়সূচি জানা যাবে সোমবার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে শুরু হবে এবং কোন ধাপে কখন ভোটগ্রহণ হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, সোমবার কমিশনের সভায় ইউপি নির্বাচনের সময়সূচি ও ধাপ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে ইসি সরাসরি নির্বাচনের তফশিল ঘোষণা করবে না। জেলা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকায় তফশিল ঘোষণা করবেন। কেন্দ্রীয় কমিশন শুধু কোন সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে, সেই ‘স্লট’ নির্ধারণ করে দেবে।

নির্বাচন কমিশনার বলেন, ‘শুরুতে যে সময়সীমার মধ্যে ইউপি নির্বাচন শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যেই সব ধাপের ভোট সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছে কমিশন।’

এ দিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নিয়েও কথা বলেন সানাউল্লাহ। তিনি জানান, বৈঠকে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ইসির পরিচালিত পোস্টাল ব্যালট কার্যক্রমও ছিল।

এ ছাড়া ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের আগের সুপারিশ এবং সেগুলো বাস্তবায়নে ভবিষ্যতে ইইউ কীভাবে সহযোগিতা বাড়াতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে। ইসি ও ইইউর মধ্যে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানাবে কমিশন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ইউপি   নির্বাচন   ভোট   সময়সূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close