বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মেঘনায় এলপিজি গ্যাস বিক্রেতাকে জরিমানা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এলপিজি গ্যাস বিক্রেতা এক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে মেঘনা থানার এসআই নাসিরুদ্দিনসহ পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা যায়, চন্দনপুর বাজারের হাবিব এজেন্সির মালিক মো. আলমগীর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না রাখার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক বলেন, ‘বাজারে এলপিজি গ্যাসসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে রাখা এবং নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করা ব্যবসায়ীদের দায়িত্ব। অতিরিক্ত দামে গ্যাস বিক্রির সুযোগ বন্ধ করতে বাজারে নজরদারি জোরদার করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   এলপিজি   গ্যাস   বিক্রেতা   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close