বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       
দেশজুড়ে
অপরাধ দমনে মৌলভীবাজারে জেলা পুলিশের জিরো টলারেন্স ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:০৪ পিএম আপডেট: ০৮.১০.২০২৬ ৯:০৬ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

পুলিশি সেবায় সততা ও জনবান্ধব আচরণ নিশ্চিতের পাশাপাশি অপরাধ দমনে কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা দিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

সভায় জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করা, পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নয়ন এবং দ্রুততম সময়ে জনসেবা পৌঁছানোর বিষয়ে কড়া তাগিদ দেওয়া হয়। দায়িত্ব পালনে অপেশাদার আচরণ, অনিয়ম বা শৈথিল্য কোনোভাবেই সহ্য করা হবে না উল্লেখ করে শৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম।

কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।

দুর্গাপূজাকে কেন্দ্র করে সর্বোচ্চ সর্তকতা ও গোয়েন্দা নজরদারি

আসন্ন শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমনের ঘোষণা দেওয়া হয়েছে। সভাপতি তার বক্তব্যে স্পষ্ট জানান—কোনো ধরনের গুজব, অপপ্রচার বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।

পূজামণ্ডপ, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তাৎক্ষণিক সমন্বিত ব্যবস্থা গ্রহণের জন্য সব ইউনিটকে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকার কড়া বার্তা দেওয়া হয়।

সেপ্টেম্বরের সেরা কর্মকর্তা ও বিশেষ পুরস্কার

সভা শেষে পেশাদারিত্ব, অপরাধ দমন ও সেরা কর্মদক্ষতার ভিত্তিতে সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা ও থানাকে পুরস্কৃত করা হয়।

ক্যাটাগরিভিত্তিক শ্রেষ্ঠ কর্মকর্তাবৃন্দ

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)– সরকার আবদুল্লাহ আল মামুন (পুলিশ পরিদর্শক, শ্রীমঙ্গল থানা), শ্রেষ্ঠ এসআই–ওবায়দুল্লাহ (সদর মডেল থানা), শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা–সার্জেন্ট কমলেশ বিশ্বাস (সদর ট্রাফিক বিভাগ), শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা–এএসআই আবু তালেব (শ্রীমঙ্গল থানা)।

কঠিন অপরাধ দমনে বিশেষ পুরস্কারপ্রাপ্তরা

পেশাগত নিষ্ঠা ও ঝুঁকিপূর্ণ কার্যক্রমে সাফল্য দেখানোয় তিন কর্মকর্তাকে দেওয়া হয় বিশেষ স্বীকৃতি। হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা ও ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধারের জন্য জুড়ী থানার এসআই মো. শামীম উদ্দিন, ডিউটি চলাকালে হাতেনাতে ছিনতাইকারী গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের দুঃসাহসিক ভূমিকার জন্য শ্রীমঙ্গল (ট্রাফিক) সার্জেন্ট রয়েল দেবনাথ এবং দুটি পৃথক গুরুত্বর মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার ও আলামত উদ্ধারে মুখ্য ভূমিকা রাখার জন্য ডিবির এসআই আহলাদ ইবনে জামিল।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অপরাধ   দমন   মৌলভীবাজার   জেলা পুলিশ   জিরো টলারেন্স   ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close