বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
সোনারগাঁয়ে বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোনারগাঁ সরকারী কলেজের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কলেজের প্রায় পাচঁশতাধিক শিক্ষার্থী মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এ বিক্ষোভ কর্মসূচি করে।

শিক্ষার্থীদের বিক্ষোভে রাস্তার ঢাকাগামী লেনে যান বন্ধ হয়ে যায়। পরে মহাসড়কে প্রায় আধাঘন্টা অবস্থান নিয়ে বাস মালিকদের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। 

শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, ‘আগামী রোববারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। এর মধ্যে হাফভাড়া চালু না হলে সোনারগাঁয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে মহাসড়কে কঠোর কর্মসূচি পালন করা হবে।’ 

এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাফ ভাড়া চালু, নারী যাত্রীদের হয়রানী বন্ধ ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে স্থানীয় শিক্ষার্থীরা মানববন্ধন করে। এ ঘটনার পরদিন উপজেলা প্রশাসন পরিবহন মালিক ও শিক্ষার্থী এবং সুশীল সমাজের লোকজন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন। 

আলোচনার পর মোগরপাড়া থেকে গুলিস্তান পর্যন্ত দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসের শিক্ষার্থীদের জন্য ভাড়া ৫৫ টাকা ও সাধারন যাত্রীদের জন্য ৭৫ টাকা নির্ধারণ করে দেয় প্রশাসন। তবে শিক্ষার্থীদের দাবি, ৫৫ টাকা নয় হাফপাস ভাড়া ৪০ টাকা করতে হবে। 

কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল রানা বলেন, ‘শিক্ষার্থীরা হাফপাসের দাবিতে আন্দোলন করেছে। পরে কিছুক্ষণ অবস্থান করে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   বাস   হাফ ভাড়া   দাবি   শিক্ষার্থী   মহাসড়ক   অবরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close