বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       
রাজধানী
বাংলাদেশ ফ্লাইং একাডেমির অন্তর্বর্তী কমিটির সভাপতি নাসির, সেক্রেটারি আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:২২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড জেনারেল এভিয়েশন লিমিটেডের কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্যের অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এমজিআর নাসির মজুমদার এবং সেক্রেটারি জেনারেল করা হয়েছে ক্যাপ্টেন আবদুল্লাহকে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটি একাডেমির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা, কার্যক্রম সচল রাখা এবং পরবর্তী সাংগঠনিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবে।

কমিটিতে ভাইস প্রেসিডেন্ট (অপারেশন, একাডেমিকস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স) হয়েছেন ক্যাপ্টেন আবু সাফা, ভাইস প্রেসিডেন্ট (এন্টারটেইনমেন্ট অ্যান্ড অ্যামেনিটিজ) হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজি হায়দার রিজভী। জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে ক্যাপ্টেন জাকারিয়াকে।

এ ছাড়া অন্তর্বর্তী কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অপারেশন বিভাগের ক্যাপ্টেন সেলিমুর রহমান, ফাইন্যান্স বিভাগের ক্যাপ্টেন মীর কামর সিদ্দিকী, একাডেমিকস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাপ্টেন এথার ফারিয়েল, অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ক্যাপ্টেন রফিকুর রহমান এবং এন্টারটেইনমেন্ট অ্যান্ড অ্যামেনিটিজ বিভাগের ক্যাপ্টেন ফিদিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একাডেমির কার্যক্রম নিয়ে সৃষ্ট পরিস্থিতির পর সদস্যদের উদ্যোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় সচল করা, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং প্রশিক্ষণার্থী ও স্টাফদের স্বার্থ নিশ্চিত করতে অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে।

এর আগে একাডেমির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং সাধারণ সভা বা এক্সট্রা-অর্ডিনারি জেনারেল মিটিং (ইজিএম) আয়োজন নিয়ে সদস্যদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এ পরিস্থিতিতে কয়েকজন লাইফ মেম্বার ইজিএম আহ্বানের উদ্যোগ নেন।

পরে গত ২৯ আগস্ট অনুষ্ঠিত ইজিএমে একাডেমির নতুন নেতৃত্ব এবং নির্বাচনকালীন ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন অন্তর্বর্তী কমিটি এখন বাংলাদেশ ফ্লাইং একাডেমির অপারেশন, একাডেমিক কার্যক্রম, প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্ব পালন করবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ফ্লাইং একাডেমি   অন্তর্বর্তী   কমিটি   সভাপতি   সেক্রেটারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close