বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      
রাজধানী
স্টে অর্ডারে স্থগিত আহসান মার্কেটের উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:৫৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজধানীর মিটফোর্ড রোডের আহসান মার্কেটের ২১৭ (৪৫ ও ৪৬) নম্বর দোকান/সম্পত্তি নিয়ে পরিচালিত উচ্ছেদ অভিযান আদালতের স্থগিতাদেশ (স্টে অর্ডার) উপস্থাপনের পর স্থগিত করা হয়েছে। 

গত সোমবার দেওয়ানি মোকদ্দমা নম্বর ৩৬৯/২০২৬-’র তফসিলভুক্ত সম্পত্তির দখলসংক্রান্ত কার্যক্রম পরিচালনার সময় ঘটনাস্থলে আদালতের প্রতিনিধি, পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বাদীর কাছে উচ্ছেদ কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে তিনি আদালতের স্থগিতাদেশ রয়েছে বলে জানান। তবে তাৎক্ষণিকভাবে স্টে অর্ডারের কপি তার কাছে ছিল না। পরে আদালত থেকে কপি সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জমা দেওয়ার জন্য তাকে সময় দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে বাদী আদালত থেকে স্থগিতাদেশের কপি সংগ্রহ করে আদালতের প্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। পরে স্থগিতাদেশের বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে জানানো হয়। 

আদালতের আদেশ ও প্রচলিত আইন মেনে কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

এ দিকে ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা উচ্ছেদ অভিযান, আদালতের নির্দেশনা ও স্থগিতাদেশের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান। প্রশ্নোত্তর শেষে আদালতের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল ত্যাগ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  স্টে অর্ডার   স্থগিত   উচ্ছেদ   অভিযান   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close