বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      
দেশজুড়ে
দেড় ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু!
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুড়ারপাড় গ্রামের গেদু মেম্বার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

মৃত দুজন হলেন হুড়ারপাড় গ্রামের গেদু মেম্বার বাড়ির মরহুম আসকর আলীর ছেলে জয়নাল আবেদীন জনু (৭০) ও তার বড় ভাই আব্দুল জলিল (৯০)।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান আব্দুল জলিল। তার মৃত্যুর দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে মারা যান ছোট ভাই জয়নাল আবেদীন জনু। 

পরপর দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্য ও স্বজনেরা শোকাহত হয়ে পড়েন। খবরটি ছড়িয়ে পড়লে পুরো হুড়ারপাড় গ্রামেও শোকের আবহ নেমে আসে।

পরদিন বুধবার (৭ অক্টোবর) দুপুরে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

স্থানীয়রা জানান, দুই ভাইয়ের এমন অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে পরিবারটির ওপর নেমে এসেছে গভীর শোক। জানাজা ও দাফনে স্বজনদের পাশাপাশি স্থানীয় লোকজনও অংশ নেন। এ সময় অনেককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

দুই ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তাদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে মরহুম জয়নাল আবেদীন জনু ও আব্দুল জলিলের রুহের মাগফিরাত কামনা করে তাদের জন্য দোয়া করা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   দুই   ভাই   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close