শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
প্রিয় ক্যাম্পাস
বুটেক্স-আইটিইটি ডাই কেম এক্সপোর প্রথম দিনের আয়োজনের সমাপ্তি
বুটেক্স প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ওয়েট প্রসেস ক্লাবের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বুটেক্স-আইটিইটি ডাই কেম এক্সপো-২০২৬’। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বুটেক্সের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। 

এ আয়োজনে সহযোগিতা করছে ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)। অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে আছে ফুকালার ফিউচার লিমিটেড। এ ছাড়া প্লাটিনাম স্পন্সর হিসেবে ইম্পেরিয়াল ও ওরিয়েন্ট ডাইস্টাফ অ্যান্ড অক্সিলিয়ারিজ কো. লিমিটেড, গোল্ড স্পন্সর হিসেবে অ্যার্ক্রোমা ও সিএইচটি এবং সিলভার স্পন্সর হিসেবে বায়োস্ফিয়ার কনসার্ন ও ইমটেক্স সলিউশনস বিডি লিমিটেড আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইটিইটি বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং আইটিইটি বাংলাদেশের মহাসচিব প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন।

এক্সপোতে মোট ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এতে বিভিন্ন টেক্সটাইল কেমিক্যাল প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করেছে। প্রদর্শনীতে শিক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরাও অংশ নেন।

বেলা ১১টায় ‘ডাই ও কেমিক্যালের ভবিষ্যৎ: কেমিক্যাল শিল্পে উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও ক্যারিয়ার সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মডারেটর হিসেবে ছিলেন টেক্সটাইল টুডে এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক আমিন। 

প্যানেল আলোচনায় অংশ নেন ফুকালার ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ফুকালার বিডি লিমিটেডের চেয়ারম্যান চেন ওয়েন-লুং, ফুকালার ফিউচার লিমিটেডের পরিচালক এবং ইন্দোনেশিয়ার পিটি ফুকালার কেমিক্যাল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক চেন চি-ইয়াং, সুইসক্রোমা বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ শহীদ সিকদার, ক্লাসিক কম্পোজিট লিমিটেডের আন্তর্জাতিক বিভাগের মহাব্যবস্থাপক মনসুর আহমেদ এবং অক্সিকালার বাংলাদেশ-এর বিক্রয় ও কারিগরি বিভাগের মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন রেপন।

এরপর দুপুরে অনুষ্ঠিত হয় স্পনসর ও কোম্পানি স্টেজ সেশন। এ পর্বে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি, কার্যক্রম ও শিল্পখাতের সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে।

অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বাংলাদেশের বস্ত্রখাত, গার্মেন্টস সেক্টর ও টেক্সটাইল ইন্ডাস্ট্রির শক্তিশালী অবস্থানের কারণে তরুণদের জন্য দেশি-বিদেশি কর্মসংস্থানের বিপুল সুযোগ সৃষ্টি হয়েছে। দেশে কেমিক্যাল শিল্পের ব্যাপক চাহিদা থাকলেও এ খাতে ঘাটতি রয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে একটি বিশেষ কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠা করা গেলে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।’

তিনি আরও বলেন, ‘উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনকালে কিংবা ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীদের উচিত জয়েন্ট ভেঞ্চার প্রকল্পের মাধ্যমে দেশে শিল্পকারখানা স্থাপনে অংশগ্রহণ করা।’

আইটিইটির সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, ‘বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমি গর্বিত। ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ক্লাবের আজকের এ আয়োজন প্রশংসার দাবিদার। প্রায় ৩০টি স্বনামধন্য দেশি-বিদেশি ডাই ও কেমিক্যাল শিল্পপ্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিয়েছে।  প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন টেক্সটাইল ও রাসায়নিক পণ্য সম্পর্কে জানার পাশাপাশি এ সব পণ্যের ব্যবহার সম্পর্কে ধারণা এবং কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছে।’

বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, ‘ওয়েট প্রসেস ক্লাবের মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এ এক্সপোর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সরাসরি টেক্সটাইল কেমিক্যাল শিল্পের আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব উদ্ভাবন ও টেকসই উৎপাদন ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়ার এক অনন্য সুযোগ পাচ্ছে।’

আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিনে কেমিক্যাল প্রদর্শনীর পাশাপাশি পোস্টার মূল্যায়ন, ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন হবে। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বুটেক্স   আইটিইটি ডাই   কেম   এক্সপো   আয়োজন   সমাপ্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close