রাজধানী ঢাকায় কেনাকাটা কিংবা ঘুরতে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি কোন কোন মার্কেট, দোকানপাট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে। যানজট পেরিয়ে গন্তব্যে গিয়ে মার্কেট বন্ধ পেলে সময় ও শ্রম দুটোই নষ্ট হতে পারে। তাই বাইরে বের হওয়ার আগে জেনে নিন শুক্রবার রাজধানীর কোন কোন মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও বাজার বন্ধ থাকবে, সেগুলোর তালিকায় রয়েছে—
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।
শুক্রবার ঢাকার যেসব দর্শনীয় স্থান বন্ধ
সামরিক জাদুঘর: রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। অন্যান্য দিনে খোলার সময় সম্পর্কে যাওয়ার আগে কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হয়ে নেওয়া ভালো।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর: আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকে। শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা।
এ ছাড়া শনিবার ও রোববার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণের সুযোগ রয়েছে।
শিশু একাডেমি জাদুঘর: শিশু একাডেমি জাদুঘর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।
কেকে/ এমএস